Logo
Special News

আলমগীর হোসেন সম্রাট চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্স-এর সাংগঠনিক সম্পাদক

প্রকাশিত: Aug 01, 2026 - 01:23 AM
•
111 বার পঠিত
আলমগীর হোসেন সম্রাট চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্স-এর সাংগঠনিক সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:


ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা এবং ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সৌদি আরব তাবুক শাখা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সম্রাটকে চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্স-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।


সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় ও জেলা কমিটির অনুমতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।


আলমগীর হোসেন সম্রাট দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সাইবারের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই নতুন অর্জনে দক্ষিণ কড়ইতলী গ্রামের সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।


এক প্রতিক্রিয়ায় আলমগীর হোসেন সম্রাট বলেন,"দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশবিরোধীদের বিরুদ্ধে সাইবার যুদ্ধে জিয়া সাইবার ফোর্সকে আরও সামনে এগিয়ে নিতে আমি বদ্ধপরিতার। ”