Logo
বিনোদন

আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল– এসডি রুবেলের এই গান প্রশংসায় ভাসছে

প্রকাশিত: Oct 02, 2026 - 08:54 AM
•
165 বার পঠিত
আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল– এসডি রুবেলের এই গান প্রশংসায় ভাসছে

নিজস্ব প্রতিবেদক:


জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেলের কনসেপ্টের উপর ভিত্তি করে তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় অবমুক্ত হয় ভিন্নধর্মী গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন শিল্পী নিজেই।বিস্তারিত জানতে চাইলে এস ডি রুবেল বলেন," প্রতিভাবান গীতিকার রাসেল ইব্রাহীম আমার চাঁদপুরের সন্তান , গান লিখতে সে মন থেকেই চেষ্টা করে। আর এই গানটি শুনলে শ্রোতারা সেই সোনালী স্টুডেন্ট লাইফের বন্ধুদের মধুর স্মৃতি ফিরে পাবে, শুনে ভালো লাগবে। ”


অপরদিকে গানটির গীতিকার রাসেল ইব্রাহীম বলেন, মেলোডি কিং খ্যাত স্বপ্নের গায়ক এস ডি রুবেল স্যারের কণ্ঠে এটি আমার লেখা সেকেন্ড গান, যা আমার জন্য পরম প্রাপ্তি এবং আনন্দের। 


জানা যায় যে,আজকের তথ্যানুসারে SD Rubel Foundation নামক ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হলে সেখানে ভিউজ হয় 136K । অপরদিকে শিল্পীর ভেরিফাইড পেজে( S D Rubel) ভিউজ 4.5M. উল্লেখ্য যে, রুবেল- রাসেল জুটির প্রথম গান – আমার একটা তুমি ছিল, যা শুনে কবিদের কবি নির্মলেন্দু গুণ সহ অনেকেই প্রসংশা করেছেন।